গয়না বন্ধক রেখে ছেলেকে ক্রিকেট খেলতে পাঠিয়েছিলেন বাবা মা সেই ধ্রুবই রোহিত বিরাটের সতীর্থ

13th January 2024 5:07 pm Country News
গয়না বন্ধক রেখে ছেলেকে ক্রিকেট খেলতে পাঠিয়েছিলেন বাবা মা সেই ধ্রুবই রোহিত বিরাটের সতীর্থ


ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। দুটি টেস্টের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। জাতীয় দলে ডাক পেয়েছেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। একদিন ক্রিকেট খেলার জন্য বাবার ধমক সহ্য করতে হয়েছিল তাঁকে।ছেলেকে ব্যাট কিনে দেওয়ার জন্য আটশো টাকা ধার করতে হয়েছিল ধ্রুবের বাবাকে। সোনার চেন বিক্রি করে দিতে হয়েছিল তাঁর মাকে। সিনিয়র দলে নির্বাচিত হওয়ার পরে ধ্রুবের বাবা ছেলেকে জিজ্ঞাসা করেছিলেন, 'কোন ভারতীয় দলে ডাক পেয়েছ?' উত্তরে ধ্রুব বাবাকে বলেছিলেন, 'রোহিত ভাই, বিরাট ভাইয়ের দলে।' ধ্রুবর বাবা আর্মিতে ছিলেন। ছেলে ক্রিকেট খেলুক চাননি তিনি। ধ্রুব জুরেল বলেন, 'আর্মি স্কুলে পড়তাম। এক ছুটিতে স্থির করেছিলাম আগ্রার এক ক্রিকেট ক্যাম্পে যোগ দেব। ফর্ম পূরণ করেছিলাম। কিন্তু বাবাকে তা জানাইনি। কিন্তু বাবা যখন জানতে পারেন, তখন আমাকে বকাঝকা করেন। বাবা ক্রিকেট ব্যাট কেনার জন্য আটশো টাকা ধার করেছিলেন। আমি ক্রিকেট কিট কিনে দেওয়ার জন্য ক্রমাগত আব্দার করতে থাকি। বাবা জিজ্ঞাসা করেন ক্রিকেট কিটের দাম কত? আমি জানাই ছ-সাত হাজার টাকা। বাবা আমাকে বলেন, তোমাকে খেলতে হবে না। কিন্তু আমি নিজেকে বাথরুমে আটকে রেখেছিলাম। জানিয়ে দিই ক্রিকেট কিট কিনে না দিলে বাড়ি থেকে পালিয়ে যাব। সেই সময়ে মা গলার সোনার চেন বিক্রি করে আমাকে ক্রিকেট কিট কিনে দিয়েছিলেন।' ক্রিকেটার হওয়ার পিছনে রয়েছে আত্মত্যাগের কাহিনি। ধ্রুবের জীবনে উত্থান-পতনও কম নেই। শৈশবে এক দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। ক্রিকেটার হওয়াই হয়তো হত না ধ্রুব জুরেলের। মাত্র ৫ বছর বয়সে আগ্রায় বাসের চাকা চলে গিয়েছিল তাঁর বাঁ পায়ের উপর দিয়ে। প্লাস্টিক সার্জারি করাতে হয়েছিল ধ্রুব জুরেলকে। সিনিয়র ভারতীয় দলে সুযোগ পাওয়া ক্রিকেটারটি একবার এক মজার ঘটনা বলেছিলেন, 'একদিন খবরের কাগজ পড়তে পড়তে বাবা আমাকে বলেছিলেন, তোমার নামেই এক ক্রিকেটার আছে। অনেক রান করছে।' 

 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।