পুরনো সোনার গয়না নতুনের মতো চকচকে করুন ঘরে বসেই শিখেনিন টিপস

16th January 2024 8:34 pm Country News
পুরনো সোনার গয়না নতুনের মতো চকচকে করুন ঘরে বসেই শিখেনিন টিপস


সোনার গয়না পরতে প্রত্যেকেরই ভালো লাগে। কিন্তু প্রতিদিন একই গয়না ব্যবহার করলে ঘাম, ধুলা-ময়লা জমে গয়নার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। তাছাড়া, আলমারিতে যত্ন করে তুলে রাখা সোনার গয়নাও এক সময় তার নিজস্ব দ্যুতি হারায় আর পুরানো হতে থাকে। তাই দেখতে একদম ভাল লাগে না।তবে বাড়িতে অতি সহজ উপায়েই পরিষ্কার করা যেতে পারে সোনার গয়না।চলুন জেনে নেওয়া যাক…

> গরম জল সামান্য বাসন মাজার লিক্যুইড ডিটারজেন্ট মেশান, তাতে কয়েক ফোটা অ্যামোনিয়াও দিন। এরপর এই মিশ্রণে সোনার গয়না ভিজিয়ে নতুন ব্রাশ দিয়ে আলতো করে ঘষে পরিষ্কার করুন। তারপর একেবারে হালকা গরম জল ধুয়ে ফেলুন। এরপর পেপার টাওয়াল বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে বাতাসে শুকিয়ে নিন।

> এছাড়াও আরেকটি পদ্ধতি প্রয়োগ করতে পারেন। হালকা গরম জল কয়েক ফোটা বাসন মাজার লিক্যুইড ডিটারজেন্ট মিশিয়ে নিন। তাতে সোনার গয়না ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর স্বভাবিক জল দিয়ে ধুয়ে পরিষ্কার নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন। তারপর বাতাসে শুকিয়ে নিন। আপনি চাইলে নরম ব্রাশ দিয়ে ঘষেও পরিষ্কার করতে পারেন।

সতর্কতা

> সোনা খুব নরম ধাতু। তাই ব্রাশ করা এবং মোছার সময় খুব আলতো করে প্রয়োগ করুন। জোরে চাপ দেবেন না।

> জল ও যেন খুব গরম না থাকে। একেবারে হালকা গরম জল ব্যবহার করুন।

> গয়না মোছার জন্য যে কাপড় ব্যবহার করছেন, তা যেন বেশি রুক্ষ না হয়। পরিষ্কার সুতির পাতলা কাপড় কিংবা কোমল তোয়ালে দিয়েই সোনার গয়না পরিষ্কার করা ভালো।

> যে ব্রাশ ব্যবহার করবেন, সেটিও হতে হবে খুব কোমল। বেবি সাইজের নতুন ব্রাশ ব্যবহার করলে ভালো।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।