স্মার্টফোনের চার্জিং স্পিড বাড়ানোর ৫টি দুর্দান্ত টিপস

17th January 2024 10:26 am Country News
স্মার্টফোনের চার্জিং স্পিড বাড়ানোর ৫টি দুর্দান্ত টিপস


আজকাল কি আপনার স্মার্টফোনটি চার্জ হতে আগের থেকে অনেক বেশি সময় লাগছে? যদি তাই হয়, তাহলে আপনি নিশ্চয়ই ভাবছেন যে ফোন পুরোনো হয়েছে বলেই হয়তো এরকম হচ্ছে, এবার বোধহয় ফোনটা আস্তে আস্তে বাতিলের খাতায় চলে যাবে! হ্যাঁ, এটা ঠিক যে পুরোনো হওয়ার কারণে আপনার ফোন চার্জ হতে দেরি হতে পারে, কিন্তু এটাই কিন্তু একমাত্র কারণ নয়।আপনার ফোনের চার্জিং স্পিড কমে যাওয়ার পিছনে আরও একাধিক কারণ থাকতে পারে যা হয়তো আপনার মাথাতেই আসছে না। তাই এই প্রতিবেদনে আমরা আপনাকে এমন কিছু সহজ এবং কার্যকর টিপস জানাতে চলেছি, যেগুলি অনুসরণ করে চললে অবশ্যই আপনার ফোনের চার্জিং স্পিড বাড়বে।

চার্জিং স্পিড বাড়ানোর উপায় জেনে নিন :

অব্যবহৃত অ্যাপগুলি ডিলিট করে ফেলুন : আপনার ফোনে যদি এমন কিছু অ্যাপ থেকে থাকে যেগুলি আপনি কখনোই ব্যবহার করেন না, তাহলে অবিলম্বে সেগুলিকে ডিলিট করে ফেলুন। এর ফলে আপনার ফোনের চার্জিং স্পিড বাড়বে।

ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করুন : সর্বদা ফোন কেনার সময় তার সঙ্গে যে চার্জারটি দেওয়া হয়েছে, সেটি দিয়েই আপনার ফোন চার্জ করার চেষ্টা করুন। কিন্তু কোনোভাবে যদি সেটি খারাপ হয়ে যায়, তাহলে তখন কোনো ভালো ব্র্যান্ডের চার্জার কিনুন। কিন্তু কখনোই লোকাল বা থার্ড-পার্টির সস্তা চার্জার কিনবেন না, কারণ এই ধরনের সস্তা চার্জারগুলি আপনার ফোনের ব্যাটারির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ফলে চার্জিং স্পিড কমে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। তাই সবসময় ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করুন। এবং জেনে রাখবেন যে, ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করে আপনি আপনার ফোনের চার্জিং স্পিড ৫০% পর্যন্ত বাড়াতে পারেন।

ফোনে ভারী গেম খেলবেন না : অবসর সময় কাটাতে অনেকেই স্মার্টফোনে গেম খেলে থাকেন। তবে বড়ো সাইজের ভারী কোনো গেম খেললে আপনার ফোনের ব্যাটারি দ্রুত ড্রেনেজ হতে থাকে। ফলে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তো থাকেই এবং ফোন চার্জ হতেও অনেক বেশি সময় নেয়। তাই আপনার ফোনে যদি কোনো ভারী গেম থেকে থাকে, তাহলে ফোনের চার্জিং স্পিড বাড়ানোর স্বার্থে সেগুলিকে অবিলম্বে ডিলিট করে ফেলুন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।