মুখের স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন দক্ষিণী স্টাইলে চিকেন শিখেনিন তৈরী পদ্ধতি একঝলক

17th January 2024 12:13 pm Country News
মুখের স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন দক্ষিণী স্টাইলে চিকেন শিখেনিন তৈরী পদ্ধতি  একঝলক


যদি আমরা হায়দ্রাবাদের ঐতিহ্যবাহী খাবারের (Food) পদগুলির কথা বিবেচনা করি, তাহলে সবার প্রথমে উঠে আসবে হায়দরাবাদী বিরিয়ানি (Biriyani)। এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে, হায়দরাবাদী বিরিয়ানি খেতে খুবই সুন্দর। কিন্তু আপনি কি জানেন হায়দরাবাদী চিকেন কারিও (Chicken Curry) একই ভাবে জনপ্রিয়?আপনিও চাইলে সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন হায়দরাবাদী চিকেন কারি। সাধারণ চিকেন কারির মত এই রন্ধনপ্রণালী হলেও এখানেই রয়েছে টুইস্ট, যে কারণে এটি অন্যান্য চিকেন কারির থেকে খেতে আরও সুস্বাদু হয়। এর অন্যতম কারণ হল দক্ষিণী মশলা। তাহলে চলুন, দেরি না করে দেখে নেওয়া যাক, কীভাবে তৈরি করবেন হায়দরাবাদী চিকেন কারি।

হায়দরাবাদী চিকেন কারি তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ-

৫০০গ্রাম চিকেন, ১/২ চা চামচ গোটা মশলা, (এই মশলায় থাকবে জিরে, ধনে, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোললঙ্কা), ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুনবাটা, ১ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো ফেটানো টক দই, ২টি পেঁয়াজ কুচি, পরিমাণ মত পেঁয়াজের বেরেস্তা, ১টি টমেটো কুচি, স্বাদমত কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমত নুন, পরিমাণ মতো সর্ষের তেল, পরিমাণ মত গরম জল, ১/২ চা চামচ গরম মশলার গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো।

হায়দরাবাদী চিকেন কারি তৈরি করার পদ্ধতি-

প্রথমে চিকেনের টুকরো গুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তাতে পরিমাণ মতো নুন, পেঁয়াজের বেরেস্তা, আদা বাটা, রসুন বাটা, ফেটানো টক দই দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে। এক ঘণ্টা পর কড়াইতে গরম করুন। শুকনো কড়াইতে জিরে, ধনে, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোললঙ্কা ভেজে নিন। ভাজা হয়ে গেলে অল্প জল দিয়ে এগুলো বেটে নিন।এরপর কড়াইতে সর্ষের তেল গরম করুন। তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে ভাল করে ভেজে নিন। তারপর তাতে পরিমাণ মত নুন দিয়ে দু মিনিট কষে নি ভাল করে। তারপর এতে জিরে, ধনে, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোললঙ্কা বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন এবং ভাল করে কষিয়ে নিন। দশ মিনিট পর কড়াইতে তেল ছাড়তে শুরু করলে তাতে ম্যারিনেট করা চিকেনটা





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।