বলি পাড়ায় ফের সুখবর মা হতে চলেছেন আর্টিকেল ৩৭০ অভিনেত্রী ইয়ামি গৌতম

27th January 2024 8:09 pm Country News
বলি পাড়ায় ফের সুখবর মা হতে চলেছেন আর্টিকেল ৩৭০ অভিনেত্রী ইয়ামি গৌতম


বলি পাড়ায় শীঘ্রই আরও এক খুশির খবর। বিরাট-অনুষ্কার পর বাবা-মা হতে চলেছেন ইয়ামি-আদিত্য (Yami Gautam and Aditya Dhar)। জোর জল্পনা মা হতে চলেছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। বিয়ের তিন বছরের মধ্যে আদিত্য এবং ইয়ামির কোল আলো করে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। সদ্য মুম্বইয়ে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন তারকা দম্পতি।আর সেই ভিডিয়ো সমাজমাধ্যমে উঠে আসতেই নেটাগরিকদের চোখে পড়েছে নায়িকার (Yami Gautam) স্ফীত বেবিবাম্প। সেই থেকেই আদিত্য-ইয়ামির বাবা-মা হওয়ার জল্পনার সূত্রপাত।গতকাল শুক্রবার একসঙ্গে পাপারাৎজির ক্যামেরাবন্দি হয়েছেন তারকা দম্পতি। নায়িকার পরনে ছিল ঢিলেঢালা সালোয়ার। ক্যামেরার সামনে যতক্ষণ ছিলেন সালোয়ারের ওড়না দিয়ে নিজের পেট আড়াল করে গিয়েছেন ইয়ামি (Yami Gautam)। যা নেটাগরিকদের মনে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উসকে দিয়েছে। যদিও ইয়ামি কিংবা স্বামী আদিত্যর তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।অন্যদিকে দ্বিতীয়বার বাবা-মা হচ্ছেন 'বিরুষ্কা'। গত বছরের শেষে দিকে স্ফীত বেবিবাম্পে বেশ কয়েকবার ক্যামেরাবন্দি হয়েছেন অনুষ্কা। তারকা দম্পতির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, নতুন বছরের শুরুর দিকেই ভূমিষ্ঠ হবে তাঁদের দ্বিতীয় সন্তান। তবে এখনও অবধি তারকা দম্পতি সেই বিষয়ে মুখ খোলেননি।২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইয়ামি এবং পরিচালক আদিত্য ধর। ২০১৯ সালে 'উরিঃ দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ছবির শুটিং পর্বে যুগলের প্রেম শুরু। নায়িকা এই মুহূর্তে তাঁর আসন্ন ছবির মুক্তির অপেক্ষায়। আদিত্য সুহাস জাম্বেলে পরিচালিত 'আর্টিকেল ৩৭০' তে অভিনয় করেছেন ইয়ামি। ২৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।