রোজ মাঝরাতে গলা শুকিয়ে ঘুম ভেঙে যায়? কোন রোগের লক্ষণ, জানেন?

9th February 2024 12:30 pm Country News
রোজ মাঝরাতে গলা শুকিয়ে ঘুম ভেঙে যায়? কোন রোগের লক্ষণ, জানেন?


অনেক সময়ই মাঝরাতে উঠে মনে হয় গলাটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে, অনেকটা জল খাওয়ার পর তবে হয় শান্তি। শীতের মরসুমে এমনটা বেশি হয়। মাঝেমাঝে রাতের বেলা গলা শুকিয়ে আসাটা অস্বাভাবিক কিছু নয়। তবে দিনের পর দিন এমনটা হতে থাকলে কিন্তু সতর্ক হওয়ার প্রয়োজন আছে। চিকিৎসকদের দাবি, এই উপসর্গ কিন্তু স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ হতেই পারে।

ঘুমের মধ্যে শ্বাস নিতে না পারার সমস্যাই হল স্লিপ অ্যাপনিয়া। ওজন খুব বেশি হয়ে গেলে ঘুমোনোর সময়ে শ্বাসনালির উপর বেশি চাপ পড়ে ও শ্বাসপ্রক্রিয়া বাধা পায়। এ ক্ষেত্রে মস্তিষ্ক ও শরীরের কোষগুলিতে অক্সিজেন সরবরাহ হঠাৎই অনেকটা কমে যায়। ফলে স্লিপ অ্যাপনিয়ার প্রভাবে আকস্মিক শ্বাসপ্রক্রিয়া ব্যাহত হয়ে মৃত্যু হতে পারে।

 

কেবল স্লিপ অ্যাপনিয়া নয়, আরও নানা শারীরিক সমস্যার কারণে রাতে গলা শুকিয়ে আসতে পারে। কী কী রোগ রয়েছে সেই তালিকায়?

১) রাতে ঘুমের মাঝে গলা, মুখ শুকিয়ে যায়। জল তেষ্টা পেয়ে ঘুম ভেঙে যায়? শরীরে জলের ঘাটতি হলে কিন্তু এমন উপসর্গ লক্ষ করা যায়। শরীরে জলের পরিমাণ কমে গেলে মুখে পর্যাপ্ত মাত্রায় লালা তৈরি হয় না, সেই কারণেই মুখের ভিতরটা শুকিয়ে যায়। এর পাশাপাশি শরীরে ক্লান্তি, ঝিমুনিভাব, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, ঘন ঘন জল তেষ্টা— এই সব লক্ষণও শরীরে জলের ঘাটতির উপসর্গ।

২) অনেকে ঘুমের সময়ে নাকের বদলে মুখ দিয়ে নিশ্বাস নেন। অনেকটা সময় ধরে মুখ খোলা থাকার কারণেও মুখ শুকিয়ে যায়।

 

৩) হাঁপানি রোগ কিংবা শ্বাসযন্ত্রজনিত কোনও সমস্যা থাকলেও আমরা ঘুমের মধ্যে মুখ দিয়ে শ্বাস নিই। দীর্ঘ দিন ধরে ইনহেলার ব্যবহার করলেও মুখের ভিতরটা শুকিয়ে যায়।

 

৪) ডায়াবিটিস হলেও অনেক সময় এমন সমস্যা দেখা দিতে পারে। ঘুমের মধ্যে সব সময় যদি মুখ শুকিয়ে যায়, তা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।

৫) পাকস্থলীর কোনও সমস্যা, হজমজনিত সমস্যা থাকলেও কিন্তু গলা ও মুখের ভিতরটা শুকিয়ে আসে। ঘুমের মধ্যে এই উপসর্গ আরও তীব্র হয়ে ওঠে, মনে হয় যেন গলার কাছে কিছু একটা আটকে রয়েছে। ঘন ঘন এই উপসর্গ দেখতে পাওয়া কিন্তু ভাল নয়। পেটের মারাত্মক সমস্যার ইঙ্গিত হতে পারে এই লক্ষণ। এ রকম সমস্যা হলে ঘুমোনোর তিন ঘণ্টা আগে কিছু না খাওয়াই ভাল।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।