ঘরোয়া উপায়ে স্ট্রেচ মার্ক দূর করবেন যেভাবে ?শিখেনিন সহজ কিছু টিপস

11th March 2024 6:38 pm Country News
ঘরোয়া উপায়ে স্ট্রেচ মার্ক দূর করবেন যেভাবে ?শিখেনিন সহজ কিছু টিপস


গর্ভকালীন সময়, হরমোনের সমস্যা কিংবা হঠাত্‍ করে মোটা হয়ে যাবার কারণে শরীরে স্ট্রেচ মার্ক বা ফাটা দাগ পরে। সাধারণত কোমর, ঘাড়ের ভাঁজে, পেটে, হাত বা পায়ের ভাঁজে স্ট্রেচ মার্ক পড়ে কালো দাগ হয়ে যায় যা দেখতে খারাপ দেখায়। বেশিরভাগ মেয়েরাই এই দাগ নিয়ে দুঃশ্চিন্তায় ভোগেন।এই দাগ দূর করার জন্য বাজারে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের ক্রিম, লোশন ও জেল পাওয়া যায়।আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন অথবা ব্যবহার করতে পারেন ঘরোয়া কিছু উপাদান। যা কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই দূর করবে এই কালো দাগ। তাহলে জেনে নিন কি সেই উপাদানগুলো-

• অলিভ অয়েল: ফাটা দাগ দূর করার জন্য অলিভ অয়েলের তুলনা হয় না। কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়ে দূর করা যাবে এই দাগ। প্রতিদিন রাতে ঘুমানোর আগে দাগের ওপর অলিভ অয়েল লাগিয়ে শুয়ে পরুন এবং সকালে স্নান করে ফেলুন। এতে ত্বক থাকবে মসৃণ। দেখবেন কিছুদিন পর দাগ হালকা হওয়া শুরু হয়েছে।

• ডিম: ডিমের সাদা অংশ প্রাকৃতিকভাবে দাগ দূর করে। দাগের ওপর ডিমের সাদা অংশ লাগিয়ে শুকাতে দিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে কয়দিন লাগালেই দাগ দূর হয়ে যাবে।

• স্ক্রাব: লেবুর রস, চিনি ও অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাব বানিয়ে প্রতিদিন ফাটা দাগের ওপর ১০ মিনিট মাসাজ করুন। এই স্ক্রাব ত্বকের ময়লা পরিষ্কার করবে।

• লেবু: লেবুর রসে রয়েছে প্রাকৃতিক এসিড যা দাগ দূর করতে সাহায্য করে। একটি লেবু থেকে রস বের করে দাগে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া চাইলে লেবুর রসের সঙ্গে আলুর রস অথবা শসার রস কিংবা টমেটোর রস মেশাতে পারেন।

• আলু: আলুতে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন ও আয়রন যা ত্বক উজ্জ্বল করে। প্রাকৃতিকভাবে ব্লিচ করতে পারে আলু। তাই একটি আলু নিয়ে তা ২ টুকরা করে ফাটা দাগের উপরে ম্যাসেজ করুন। এর রস ভালো মত লাগলে ১৫ মিনিট অপেক্ষা করুন এবং ধুয়ে ফেলুন।

• অ্যালোভেরা জেল: বাজারে অ্যালোভেরা জেল এবং পাতা দুটিই কিনতে পাওয়া যায়। আপনি চাইলে সরাসরি অ্যালোভেরা জেল কিনতে পারেন। অথবা পাতা কিনে তার ভিতরের জেল বের করে দাগের ওপর লাগাতে পারেন।

 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।