দাদ এর জন্য কোন ওষধ কার্যকর? বিস্তারিত জানতে আরো পড়ুন

11th March 2024 6:49 pm Country News
দাদ এর জন্য কোন ওষধ কার্যকর? বিস্তারিত জানতে আরো পড়ুন


দাদ স্কিনের একটি ফাংগাল ইনফেকশন। অনেকেই এই সমস্যায় ভোগেন। এর জন্য সাধারণত বাইরের বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করেন অনেকে। কিন্তু অনেক সময় এগুলিতেও তেমন ভালো কাজ দেয় না। কিছু প্রাকৃতিক উপাদান আছে যা এই সমস্যার সমাধানে বেশ উপকারী। দেখে নিন।• তুলসীঃ তুলসী অ্যান্টি-ফাঙ্গাল হিসাবে কাজ করে।তাই দাদের মতো এসব সমস্যা স্কিনে ছড়িয়ে পড়তে দেয় না। এবং সমস্যা সারিয়ে তোলে নিমেষেই। কিচ্ছু না, জাস্ট তুলসীর রস করে ক্ষতের জায়গায় লাগান।

পদ্ধতিঃ ১০ থেকে ১২ টি তুলসীপাতা নিয়ে রস করুন। এবার এটি দাদের জায়গায় লাগিয়ে রাখুন এক ঘণ্টা। দিনে দুবার করে করুন এটি।

• হলুদঃ আমরা জানি হলুদ অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে। তাই এই সমস্যার ক্ষেত্রেও হলুদ দারুণ উপকারী।

পদ্ধতিঃ কাঁচা হলুদের রস করুন। এটি ক্ষতের জায়গায় লাগান। বেশ কিছুক্ষণ লাগিয়ে রাখুন। দিনে কয়েকবার লাগাতে পারেন। কাজ হবে।

• অ্যালোভেরাঃ রূপচর্চায় অ্যালোভেরার ব্যবহার তো সবাই জানেন। কিন্তু স্কিনের ইনফেকশন সারাতেও এটা সমান উপকারী এটা কি জানেন? অ্যালোভেরা দাদের চুলকানি, জ্বালা কমাতে বেশ সাহায্য করে।

পদ্ধতিঃ অ্যালোভেরা গাছের পাতা থেকে ফ্রেশ অ্যালোভেরা জেল বার করে নিন। এবার এটি দাদের জায়গায় লাগান। বেশ কিছুক্ষণ লাগিয়ে রাখুন। দিনে দু'বার করে করুন এটি।

• রসুনঃ রসুন অ্যান্টি-ফাঙ্গাল হিসাবে কাজ করে। যা দাদের মত স্কিনের অন্যান্য ইনফেকশন দূর করতেও বেশ উপকারী।

পদ্ধতিঃ ২ থেকে ৩ কোয়া রসুন ব্লেণ্ড করে নিন। এটি সরাসরি দাদের জায়গায় লাগান। একঘণ্টা মত লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। এছাড়াও রসুনের সাথে ১ চামচ মধু ও ১ চামচ অলিভ তেল মিশিয়েও একইভাবে লাগাতে পারেন।

• নারকেল তেলঃ এটা আমরা অনেকেই জানি না, বাড়িতে থাকা এই সহজ উপাদানটি দাদের সমস্যার ক্ষেত্রে কত উপকারী। নারকেল তেলে একপ্রকার অ্যাসিড থাকে, যা এই সমস্যার জন্য দায়ী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এবং দাদ সারিয়ে তোলে।

পদ্ধতিঃ জাস্ট নারকেল ওই দাদের জায়গায় কিছুক্ষণ লাগিয়ে রাখুন। দিনে দু'বার করে করতে থাকুন যতদিন না কমে।

• টি ট্রি অয়েলঃ টি ট্রি অয়েলে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ। যা এইসব ইনফেকশনে





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।