এবার ওয়েব সিরিজে জয়া আহসানকোন গল্পে কোন চরিত্রে ?

28th March 2024 8:03 pm Country News
   এবার ওয়েব সিরিজে জয়া  আহসানকোন গল্পে কোন চরিত্রে ?


ফের 'হইচই' (Hoichoi)-এ নতুন ভূমিকায় আসছেন জয়া আহসান (Jaya Ahsaan)। পরিচালনায় আশফাক নিপূণ (Ashfaque Nipun)। তবে বাকিটা নাকি টপ সিক্রেট (Top Secret)। কিছুই বলা যাবে না। কেবল এইটুকুই জানা গিয়েছে, সিরিজের নাম জিম্মি (Jimmi)। যে ওয়েব সিরিজের হাত ধরে প্রথমবার বড়পর্দা ছেড়ে ওয়েব দুনিয়ায় পা রাখছেন জয়া, কী রয়েছে তাতে?খোঁজ নিল এবিপি লাইভ (ABP Live)।'ফ্রেম পার সেকেন্ড' (Frame per Second)-এর প্রযোজনায় এই প্রথম ওয়েব সিরিজে কাজ করছেন জয়া আহসান। তাঁর সিরিজের নাম, 'জিম্মি'। এই সিরিজের গল্প এক মহিলাকে ঘিরে যিনি সরকারি চাকুরিতে কর্মরতা। তবে কোনও উচ্চপদস্থ কর্মচারী নন, তিনি একেবারেই নীচুতলার একজন কর্মচারী। ১০ বছর ধরে একই পদে কাজ করতে করতে বিরক্ত, বিব্রত তিনি। কোনও পদোন্নতি নেই, মাইনেও বাড়ছে না। বাড়ির বিভিন্ন সমস্যা নিয়েও সে জর্জরিত। তবে হঠাত্‍ বদলে যায় এই মহিলার জীবন, তার কারণও এই অফিসই।কীভাবে? এই অফিসেই হঠাত্‍ একটা এক বাক্স ভর্তি টাকা আবিষ্কার করে ওই নারী। সেই টাকাই বদলে দেয় তার জীবন। অদ্ভূত এক মোড়ের দিশা দেখাবে এই গল্প। আশফাক নিপূণ এর আগে একাধিক কাজ করেছেন 'হইচই' (Hoichoi)-এর জন্য। তবে এই প্রথম জয়া আহসানের সঙ্গে 'হইচই'-এর জন্য কাজ করবেন তিনি। সদ্য প্রকাশ্যে এসেছে একটি টিজার। তবে তাতে স্পষ্ট নয় ওয়েব সিরিজের গল্প।এই একটি নয়, একাধিক চমক আনছে 'হইচই'। ভিকি জ়ায়েদের পরিচালনায় আসছে নতুন এক ওয়েব সিরিজ। 'রুমি'। এই সিরিজের মুখ্যচরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)-কে। এর আগে, 'কারাগার' সিরিজে কার্যত নির্বাক অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী। তাঁর সেই ওয়েব সিরিজ ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। তবে 'কারাগার' ছাড়াও একাধিক বাংলাদেশের ছবি ও ওয়েব সিরিজে চঞ্চল বুঝিয়ে দিয়েছেন নিজের অভিনয় প্রতিভা। আর এবার, অন্ধ এক সিআইডি অফিসারের ভূমিকায় দেখা যাবে চঞ্চলকে।

 

 

 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।