তরমুজ শুধু খেলে হবে না, গরমে মাখতেও পারেন! কী ভাবে ব্যবহার করলেন ব্রণ কমে যাবে?

30th March 2024 12:03 am Country News
তরমুজ শুধু খেলে হবে না, গরমে মাখতেও পারেন! কী ভাবে ব্যবহার করলেন ব্রণ কমে যাবে?


মরসুম বদলালে রূপচর্চার রুটিনও বদলে যায়। শীতকালের রূপচর্চা আর গরমের রূপচর্চার মধ্যে ফারাক আছে। কারণ দুই মরসুমের সমস্যার মধ্যেও পার্থক্য রয়েছে। গরমে ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন। তার জন্য শুধু প্রসাধনী ব্যবহার করলে চলবে না। গরমে বাজারে প্রচুর মরসুমি ফল পাওয়া যায়। তরমুজ তার মধ্যে অন্যতম। শুধু পেটের খেয়াল রাখতে নয়, গরমে ত্বকের যত্ন নিতেও তরমুজ বেশ উপকারী। গরমে ব্রণর সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। ত্বক ঝকঝকে রাখতে ব্যবহার করতে পারেন কিছু প্যাক।

১) গরমে শরীর ঠান্ডা রাখতে দু’টোই দারুণ উপকারী। তাই দই এবং তরমুজ দিয়েই বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক। ফেটানো টক দইয়ের মধ্যে তরমুজ আর অল্প মধু মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখলেই ত্বক হবে উজ্জ্বল।

 

২) ত্বকের ছিদ্রমুখ থেকে ময়লা পরিষ্কার করতে টম্যাটোর জুড়ি মেলা ভার। তরমুজ যদি জুটি বাঁধে টম্যাটোর সঙ্গে তাহলে বাড়তি সুফল পাওয়া যায়। বিশেষ করে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে এই মিশ্রণ সত্যিই দারুণ কাজ করে। তরমুজের ক্বাথের সঙ্গে টম্যাটোর রস মিশিয়ে প্যাক বানাতে পারে। কয়েক মুহূর্তে ত্বকে আসবে দারুণ জেল্লা।

৩) ত্বক ভাল রাখতে কলার ভূমিকা অনবদ্য। তরমুজ এবং কলা দুই-ই যদি ত্বকের যত্নে কাজে লাগান, সুফল পাবেন। এক কাপ তরমুজ এবং দু’টি পাকা কলা— একসঙ্গে মেখে একটি মিশ্রণ বানিয়ে নিন। বাইরে থেকে ফিরে এই প্যাকটি ত্বকে মাখতে পারেন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে টানটান এবং মসৃণ।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।