গরমে ঠান্ডার আমেজ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন আইসক্রিম, সঙ্গে দিন গন্ধরাজ লেবুর ‘টুইস্ট’

24th April 2024 7:54 pm Country News
গরমে ঠান্ডার আমেজ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন আইসক্রিম, সঙ্গে দিন গন্ধরাজ লেবুর ‘টুইস্ট’


এই গরমে মনটা সারা ক্ষণ ঠান্ডা খাবার খোঁজে। বাড়ির বড় থেকে ছোট সবারই একই হাল! বাজার থেকে কেনা দই হোক বা আইসক্রিম, সবেতেই চিনির পরিমাণ বড্ড বেশি। বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন গন্ধরাজ আইসক্রিম। গরমের দিনে এই রেসিপি কিন্তু সকলেরই মন জয় করবে।

 

উপকরণ:

 

১ টেবিল চামচ গন্ধরাজ লেবুর খোসা

২ টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস

 

২ টেবিল চামচ পাতিলেবুর রস

 

আধ চা চামচ গন্ধরাজ এসেন্স

 

১ কাপ উইপ ক্রিম

 

আধ কাপ কনডেন্সড মিল্ক

 

প্রণালী:

 

একটি বড় পাত্রে ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে মিনিট পাঁচেক ভাল করে ফেটিয়ে নিন। এ বার লেবুর রসের সঙ্গে কনডেন্সড মিল্ক মিশিয়ে নিয়ে ক্রিমের সঙ্গে ভাল করে ফেটিয়ে নিন।

 

এ বার মিশ্রণে একে একে গন্ধরাজ এসেন্স, গন্ধরাজ লেবুর খোসা ভাল করে মিশিয়ে নিন।

 

পাত্রটিকে ফয়েল পেপারে মুড়ে ফ্রিজ়ে রেখে দিন।

 

১০ থেকে ১২ ঘণ্টা পর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন গন্ধরাজ আইসক্রিম।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।