খরচ হবে না এক পয়সাও পুরো ফ্রিতে AC সার্ভিসিং করে দিচ্ছে এই সংস্থা

2nd May 2024 7:17 pm Country News
খরচ হবে না এক পয়সাও পুরো ফ্রিতে AC সার্ভিসিং করে দিচ্ছে এই সংস্থা


গরম পড়তে না পড়তেই এসির ব্যবহার অনেকটাই বেড়ে গেছে। তা সে বাড়িতেই হোক বা গাড়িতে। এসির অতিরিক্ত ব্যবহার করা হলে, তাকে সার্ভিসিং করানোরও প্রয়োজন পড়ে। কিন্তু এসি সার্ভিসিং করানো একটু ব্যায় সাপেক্ষ ব্যাপার, তাই সমস্যায় পড়েন অনেকেই।এই সমস্যা মেটাতে জাপানি সংস্থা নিসান নিল এক নতুন উদ্যোগ। ভারতে আয়োজন করা হয়েছে বিনামূল্যে এসি সার্ভিসিং (Free AC Servicing) ক্যাম্পের। সারা ভারত জুড়ে ১২০ টি সার্ভিসিং সেন্টারে এই ক্যাম্প আয়োজিত হবে। ১৫ ই এপ্রিল থেকে ১৫ই জুন দুমাস ধরে ক্যাম্পটি চলবে। আপনিও চাইলেই এই ক্যাম্পে অংশগ্রহণ করতে পারেন।এই তীব্র গরমে এসি ছাড়া গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর এত বেশি পরিমাণে এসি চালানোর ফলে গাড়ির এসিতে সমস্যা হতেই পারে। কারো হয়তো এসির কম্প্রেসার খারাপ হয়ে গেছে, কারো আবার অন্য কোন যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পূর্ণ ফ্রি এসি চেকআপ (Free AC Servicing) ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। এসি সার্ভিসিং এর জন্য এক পয়সাও দিতে হবে না গ্রাহককে। লেবার চার্জের ক্ষেত্রে ২০% ছাড় এবং ভ্যালু এডেড সার্ভিস ট্যাক্সের উপর ১০% ছাড় পাবেন গ্রাহকরা।গাড়ির বিভিন্ন পার্টস, ও অন্যান্য এক্সেসরিজের উপরেও ছাড় পাবেন গ্রাহকরা। আপনি যদি পিরিয়ডিক মেইনটেনেন্স সার্ভিস নিতে চান তাহলে কার পিকআপ, কার ড্রপ, কার ওয়াশ এবং অতিরিক্ত ২০ পয়েন্ট সার্ভিস চেকআপের সুবিধা পেতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। এসি খুব হাই মেইনটেনেন্স একটি মেশিন। তাই এসি খারাপ হলে তা সারানোর সময় সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই। সাধারণ মানুষের কথা চিন্তা করেই এসি সার্ভিসিং (Free AC Servicing) ক্যাম্পের আয়োজন করেছে জাপানি সংস্থা নিসান।

 


 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।