কর্মী নিয়োগ হতে চলেছে কেন্দ্রীয় জলবিদ্যুৎ দপ্তরে রইল আবেদন পদ্ধতি

13th May 2024 8:32 pm Country News
কর্মী নিয়োগ হতে চলেছে কেন্দ্রীয় জলবিদ্যুৎ দপ্তরে রইল আবেদন পদ্ধতি


চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। কারণ ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মাধ্যমিক পাশ যোগ্যতার ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই জলবিদ্যুৎ সংস্থায় বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে । যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।আবেদনের শেষ তারিখ ৩০ মে, ২০২৪।

পদের নাম

Apprentice

মোট শূন্যপদ

৬৪ টি।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আইটিআই ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

মাসিক স্টাইপেন্ড

অ্যাপ্রেন্টসশিপ আইন ১৯৬১ অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।

বয়সসীমা

আবেদন জানানোর জন্য প্রত্যেক আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি

আবেদনকারীকে কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টসশিপ পোর্টালে নিজের নাম নথিভুক্ত করে রাখতে হবে। কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট পোর্টালের নাম নথিভুক্ত চাকরিপ্রার্থী এই প্রতিবেদনের নিচে থাকা অফিশিয়াল নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করা আবেদন পত্রে উল্লেখ্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে নিতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে সংস্থার নির্দিষ্ট ঠিকানায় সম্পূর্ণ আবেদন পত্রটি পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা

Dy. Manager (HR), Tanakpur Power Station, NHPC Limited, Banbasa, District Champawat, Pin- 262310





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।