বিশ্বকাপে আউট নিয়ে বিতর্ক থামছে না, আম্পায়ারেরা কিছুই জানেন না, বলে দিলেন অসি ব্যাটার

13th October 2023 5:02 pm Sport
বিশ্বকাপে আউট নিয়ে বিতর্ক থামছে না, আম্পায়ারেরা কিছুই জানেন না, বলে দিলেন অসি ব্যাটার


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারটা যদিও বা কোনও মতে হজম হচ্ছে, অস্ট্রেলিয়া এখনও মানতে পারছে না মার্কাস স্টোইনিসের আউটের সিদ্ধান্ত। মার্নাস লাবুশেন আম্পায়ারের বিরুদ্ধে ক্ষোভ জানালেন। তাঁর মতে মাঠের আম্পায়ার কিছুই জানেন না।

 

বৃহস্পতিবার অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠে আম্পায়ারিংয়ের দায়িত্ব ছিল জোয়েল উইলসন এবং রিচার্ড ইলিংওয়ার্থের উপর। তৃতীয় আম্পায়ার ছিলেন রিচার্ড কেটলবরো। স্টোইনিসের গ্লাভসে লেগে বল উইকেটরক্ষকের হাতে যায়। মাঠের আম্পায়ার আউট না দিলেও তৃতীয় আম্পায়ার আউটের নির্দেশ দেন। তাতেই তৈরি হয় বিতর্ক। স্টোইনিসের যে গ্লাভসে বল লেগেছিল, সেটি ব্যাট অথবা ব্যাট ধরে থাকা হাতের গ্লাভসের সঙ্গে লেগে ছিল না। নিয়ম অনুযায়ী তাই আউট হওয়ার কথা নয়। সেই সময় স্টোইনিসের উল্টো দিকে ছিলেন লাবুশেন। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “মাঠের আম্পায়ারেরা বুঝতেই পারছিলেন না কী হচ্ছে। আমরা যা দেখেছি, তারাও সেটাই দেখেছেন। মাঠে দাঁড়িয়ে আমার মনে হয়েছে বল যে গ্লাভসে লেগেছে সেটার সঙ্গে ব্যাটের কোনও যোগ ছিল না।”

 

লাবুশেনের অভিযোগ ক্যামেরায় একটি দিক দেখানো হয়েছে। সেটাও সামনে থেকে। পাশ থেকে দেখলে হয়তো অন্য কিছু দেখা যেতে পারত। লাবুশেন বলেন, “আম্পায়ারেরা জানেন না কারণ, পাশ থেকে দেখা হয়নি। স্টোইনিস এবং আমি সেটাই জিজ্ঞেস করছিলাম আম্পায়ারদের। সামনে থেকে দেখেই সিদ্ধান্ত নেওয়া হল। পাশ থেকে অন্তত আমাদের কিছু দেখানো হয়নি। আর যা দেখানো হয়েছিল সেখানেও গ্লাভস এবং ব্যাটের মধ্যে ফাঁক ছিল।”





Others News

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?


India vs England T20 World Cup History:
টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত এবং ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ইংল্যান্ড, আর দু’টি ম্যাচ জিতেছে ভারত।

ICC T20 World Cup 2026:
২০২৬ টি-২০ বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র তিনটি ম্যাচ—দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) অতীত রেকর্ড ঠিক কেমন?

উল্লেখযোগ্য বিষয় হল, গত তিনটি টি-২০ বিশ্বকাপেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামছে ভারত।

৫ মার্চ ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জন্য ইতিমধ্যেই চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে কোন দল কার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি ৪ মার্চ অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচটি ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে।

২০২২ ও ২০২৪ সেমিফাইনালের স্মৃতি

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয় এবং সেবার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ছবিটা সম্পূর্ণ উল্টো ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিল ভারত।

আবার কি হবে একই সমীকরণ?

এবারও সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। তাই অনেক ক্রিকেটপ্রেমী আশা করছেন, ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকা যদি নিউজিল্যান্ডকে পরাজিত করে, তাহলে আবারও দেখা যেতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে। আপাতত একটা বিষয় পরিষ্কার—টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাঁচবারের সাক্ষাতে ইংল্যান্ড তিনবার এবং ভারত দু’বার জয় পেয়েছে। তাই ৫ মার্চের সেমিফাইনাল ম্যাচ জিতে সেই হিসাব সমান করতে চাইবে টিম ইন্ডিয়া।