ভারতের ২০ বছরের রেকর্ড ভাঙল আফগানিস্তান

24th October 2023 6:11 pm Country News
ভারতের ২০ বছরের রেকর্ড ভাঙল আফগানিস্তান


বিশ্বকাপে তৃতীয় অঘটনটি ঘটে গেল সোমবার। আফগানিস্তান হারিয়ে দিল পাকিস্তানকে। এবারের বিশ্বকাপে তিনটি অঘটনের মধ্যে দুটি ঘটিয়েছে আফগানিস্তান। প্রথমে তারা হারিয়েছে ইংল্যান্ডকে। এবার তারা হারাল চির শত্রু পাকিস্তানকে। স্বাভাবিক ভাবেই আফগানদের এই পারফরম্যান্স প্রত্যেককে অবাক করেছে।একেবারে যাচ্ছেতাই ভাবে হারিয়েছে পাকদের। ৮ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে আফগান দল।এদিন চেন্নাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ৯২ বলে ৭৪ রান করেন ৪টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এছাড়াও আবদুল্লাহ ৫৮ রান করেন ৫টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে। শাদব খান এবং ইফতিকার ৪০ রান করেন।বল হাতে আফগানিস্তানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন নূর আহমেদ। মাত্র ২৭ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন তিনি। এছাড়াও নবীন-উল-হক ২টি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন মহম্মদ নবি এবং আজমতউল্লাহ। আফগান বোলাররা অনেক ভাবে চেষ্টা করেন বিপক্ষকে অল্প রানের মধ্যে আটকে রাখতে।২৮৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে আফগানিস্তান। শুরু থেকেই দাপট দেখায় তারা। বিশেষ করে গুরবাজ এবং ইব্রাহিম জাদরান দুই ব্যাটারই দুর্দান্ত ইনিংস খেলেন। ১৩০ রানের পার্টনারশিপ গড়েন এই দুই ব্যাটার। গুরবাজ ৫৩ বলে ৬৫ রানের ইনিংস খেলেন ৯টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। পাশাপাশি ইব্রাহিম ১১৩ বলে ৮৭ রান করেন। তাঁর ইনিংসটি সাজানো মাত্র ১০টি বাউন্ডারির সাহায্যে।এই দুই ব্যাটার ছাড়াও রহমত শাহ ৮৪ বলে অপরাজিত ৭৭ রান করেন ৫টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সাহায্যে। হাশমতউল্লাহ শাহিদি ৪৫ বলে অপরাজিত ৪৮ রান করেন মাত্র ৪টি বাউন্ডারির সৌজন্যে। এক ওভার হাতে থাকতেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় আফগানার। ম্যাচের সেরা হয়েছেন ইব্রাহিম জাদরান।সেই সঙ্গে একাধিক রেকর্ড তৈরি করলেন রশিদ খানরা।ওডিআই ক্রিকেটের ইতিহাসে এই প্রথম এতো রান তাড়া করে ম্যাচ জিতল আফগানিস্তান। 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।