ভারতের ম্যাচের আগে নতুন করে টিকিট ছাড়ল ভারতীয় বোর্ড, জানুন কোথায় কীভাবে পাবেন

26th October 2023 1:55 pm Country News
 ভারতের ম্যাচের আগে নতুন করে টিকিট ছাড়ল ভারতীয় বোর্ড, জানুন কোথায় কীভাবে পাবেন


কিকেট বিশ্বকাপের শুরু থেকেই গ্যালারিতে মন্দা দেখা গিয়েছিল। এমনকী ভারতের ম্যাচেও ভর্তি হয়নি গ্যালরি। চেন্নাইয়ে অস্ট্রেলিয়াই হোক বা দিল্লিতে আফগানিস্তানের ম্যাচ হোক, প্রতিবারই ফাঁকা থেকে গিয়েছিল দর্শকাশন। এই ঘটনার পর থেকেই নতুন করে টিকিট ছাড়তে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড।ভারতের ম্যাচগুলির এক সপ্তাহ আগে নতুন করে টিকিট ছাড়া হয়। এবার নতুন করে টিকিট ছাড়া হল ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচের। বৃহস্পতিবার থেকেই এই ম্যাচের টিকিট কাটা যাবে। এদিন দুপুর ১২টার পর থেকেই বিশ্বকাপের ওয়েবসাইটে মিলবে ভারত-শ্রীলঙ্কা ম্যাএর টিকিট।আগামী ২ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কা। এই বছর শ্রীলঙ্কা অনেকটাই পিছিয়ে ভারতের থেকে। এখন পর্যন্ত তিনটি ম্যাচে পরাজয়, ক্ষীণ হয়ে এসেছে সেমিফাইনালের সম্ভাবনাও। তবুও এই ম্যাচে আসন ভড়াতে মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড। এই উদ্দেশ্যেই ম্যাচের সপ্তাহখানেক আগে থেকে নতুন করে ছাড়া হল টিকিট। এই প্রসঙ্গে বিসিসিআই-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেল (পূর্বতন টুইটার)-এ একটি পোস্টও দেওয়া হয়েছে। তবে নতুন করে ঠিক কত টিকিট ছাড়া হবে বা টিকিট পিছু কত দাম হবে সেবিষয়ও স্পষ্ট করে কিছু বলা হয়নি।উল্লেখ্য মুম্বই-এর ওয়াংখেড়ে স্টেডিয়ামের আসন সংখ্যা খুব বেশি নয়, ফলত খুব বেশি পরিমাণে টিকিট ছাড়ার প্রশ্ন উঠছে না। প্রসঙ্গত, অতীতে পাকিস্তান এবং বাংলাদেশ ম্যাচের আগেও এ ভাবেই টিকিট ছেড়েছিল বোর্ড। সম্প্রতি লখনউয়ে ইংল্যান্ড ম্যাচেরও টিকিট ছাড়া হয়েছে। এইবারের সাফল্য দেখেই নতুন করে টিকিট ছাড়ার চিন্তাভাবনা করা হয়েছে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।