মুহূর্তে পাবেন ইসিজি রিপোর্ট, আজ আসছে Xiaomi-র প্রথম ব্লাড প্রেসার রেকর্ডার স্মার্টওয়াচ

26th October 2023 2:10 pm Country News
মুহূর্তে পাবেন ইসিজি রিপোর্ট, আজ আসছে Xiaomi-র প্রথম ব্লাড প্রেসার রেকর্ডার স্মার্টওয়াচ


বাজারে আসতে চলেছে Xiaomi-র প্রথম ব্লাড প্রেসার মনিটরিং ফিচার যুক্ত স্মার্টওয়াচ, যার নাম Xiaomi Wrist ECG Blood Pressure Recorder। আজ অর্থাত্‍ ২৬ অক্টোবর Xiaomi 14, Hyper OS এবং Xiaomi Watch S3 স্মার্টওয়াচের পাশাপাশি বাজারে আসতে চলেছে নতুন এই ওয়্যারেবল ডিভাইসটি। চলুন এই নতুন ডিভাইস সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।Xiaomi Wrist ECG Blood Pressure RecorderXiaomi সংস্থার তরফে প্রকাশিত টিজার ইমেজ থেকে জানা গেছে, শাওমি রিস্ট ইসিজি ব্লাড প্রেসার রেকর্ডার স্মার্টওয়াচটি গোলাকার ডায়াল সহ স্লিক ডিজাইনে আসতে চলেছে। এর ডান ধারে থাকবে দুটি ফিজিক্যাল বাটন। তাছাড়া এর স্ট্র্যাপটি শক্তপোক্ত ডিজাইনের হবে, যার ফলে ব্লাড প্রেসার সহজেই মাপা সম্ভব। আবার ব্যবহারকারীর সুবিধার জন্য এর ডিসপ্লেতে সহজেই ব্লাড প্রেসার রিড করা যাবে। আর এই রিডিংয়ে থাকবে, কালার কোডেড রিস্ক লেভেল ইন্ডিকেটর।অন্যদিকে, পোর্টেবল ডিজাইনের এই স্মার্টওয়াচটির মাধ্যমে যে কোনো জায়গায় ব্লাড প্রেসার মনিটারিং করা সম্ভব। বিশেষ করে বয়স্কদের, যাদের হাইপারটেনশন আছে তাদের জন্য এটি খুবই উপযোগী বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এতে আগে থেকে অটোমেটিক মেজারমেন্ট সেটিংও ঠিক করে রাখা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, স্মার্টওয়াচটি চীনের ক্লাস ২ মেডিকেল ডিভাইস সার্টিফিকেশন প্রাপ্ত।এখানেই শেষ নয়, বেজিং মিউনিসিপাল ড্রাগ এডমিনট্রেশনের তরফ থেকে জানানো হয়েছে, Xiaomi Wrist ECG Blood Pressure Recorder ডিভাইসে থাকছে ওয়াচ, ট্র্যাপ, এয়ারব্যাগ, চার্জিং বেস এবং মোবাইল অ্যাপ সফটওয়্যার। তবে এখানে জানিয়ে রাখা দরকার, এই ডিভাইসটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের রিস্ট থেকে ইসিজি ডেটা সংগ্রহের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এবং ওসকিলোস্কোপ পদ্ধতিতে এটি ব্লাড প্রেসার ও পালস পরিমাপ করতে পারবে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।