চাঁদ থেকে জন্ম হলেও অর্ধেক উপগ্রহ হয়েই রয়ে গিয়েছে এই গ্রহাণু।

27th October 2023 10:38 am Entertainment
চাঁদ থেকে জন্ম হলেও অর্ধেক উপগ্রহ হয়েই রয়ে গিয়েছে এই গ্রহাণু।


প্রতি বছর এপ্রিল মাসে আকাশে আবির্ভাব ঘটে কামোওয়ালেওয়া (Asteroid Kamo'oalewa) নামের ওই গ্রহাণুর, হাওয়াইয়ের ভাষায় যার অর্থ হল দোদুল্যমান খণ্ড। প্রতি বছর এপ্রিল মাসে পৃথিবী থেকে ৯০ মাইল দূরত্বে উদয় হয় সেটি। আয়তনে প্রকাণ্ড নাগরদোলার সমান। এতদিন ধরে সেটিকে পর্যবেক্ষণ করে বিশদ তথ্য প্রকাশ করলেন বিজ্ঞানীরা।

 

২০১৬ সালে কামোওয়ালেওয়া নামের ওই গ্রহাণুটির হদিশ পান বিজ্ঞানীরা। সেটির উৎপত্তি নিয়ে এতদিন অন্ধকারে ছিলেন বিজ্ঞানীরা। গবেষণা চলাকালীন ২০২১ সালে জানা যায়, ওই গ্রহাণুর সঙ্গে চাঁদের গঠনগত মিল রয়েছে। সেই দাবিতে এবার সিলমোহর পড়ল।

 

গত ২৩ অক্টোবর কমিউনিকেশন্স আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট নামের জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাতে ওই গ্রহাণুটিকে চাঁদের খণ্ড বলে দাবি করা হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাচীন কালে গ্রহাণু আছড়ে পড়াতেই চাঁদের থেকে আলাদা হয়ে গিয়ে থাকবে ওই প্রস্তরখণ্ডটি। শুধুমাত্র কামোওয়ালেওয়াই নয়, এমন আরও একাধিক প্রস্তরখণ্ড, চাঁদ থেকে বিচ্ছিন্ন হয়ে মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে বলে দাবি করা হয়েছে গবেষণাপত্রটিতে। ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার গ্রহবিজ্ঞান বিভাগের বিজ্ঞানী তথা গবেষণাপত্রের লেখিকা রেণু মালহোত্র বলেন, “কামোওয়ালেওয়া গ্রহাণুটি চাঁদেরই অংশ বলে প্রমাণের চেষ্টা করছি আমরা।”

 

কামোওয়ালেওয়া গ্রহাণুটিকে ঘিরে কৌতূহলের নেপথ্যে রয়েছে একটি ঘটনা। পৃথিবীর কাছাকাছি ঘুরতে থাকাটি ওই গ্রহাণুর উপর প্রথম নজর পড়ে বিজ্ঞানীদের। পৃথিবীকেই সেটি প্রদক্ষিণ করছে বলে প্রথমে ধারণা জন্মায় বিজ্ঞানীদের। পরে দেখা যায়, সেটি আসলে সূর্যকে প্রদক্ষিণ করছে, অর্থাৎ সেটি একটি কোয়াসি উপগ্রহ বা অর্ধেক উপগ্রহ। যে সময়কাল ধরে সূর্যকে প্রদক্ষিণ করে সে, তা পৃথিবীরই সমান। সাধারণত গ্রহাণুরা কয়েক দশক ধরেই পৃথিবীর কাছাকাছি অবস্থান করে। কিন্তু কামোওয়ালেওয়া গ্রহাণুটি লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর কাছাকাছি রয়েছে।

 

এই অস্বাভাবিকতাই বিজ্ঞানীদের বিষয়টি নিয়ে গবেষণার দিকে ঠেলে দেয়। তাতে তার বর্ণচ্ছটার সঙ্গে চাঁদের মিল খুঁজে পাওয়া যায়। চাঁদ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া গ্রহাণুরা একদিন না একদিন চাঁদের মাটিতেই আছড়ে পড়বে, নইলে পৃথিবীর দিকে ধেয়ে আসবে বলেই এতদিন ধারণা ছিল বিজ্ঞানীদের। কিন্তু কামোওয়ালেওয়া সেই দিক থেকে আলাদা। কারণ সেটি পৃথিবীকে প্রদক্ষিণ করছে না। প্রদক্ষিণ করছে সূর্যকে। চাঁদ থেকে এত দূরে কী করে ছিটকে গেল গ্রহাণুটি, আপাতত তার কারণ খুঁজে বের করতে ব্যস্ত বিজ্ঞানীরা।





Others News

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’


দ্য বেঙ্গল ফাইলস' বক্স অফিস কালেকশন: দ্বিতীয় দিনে সামান্য উন্নতি, ২ কোটির বেশি আয় করল বিবেক অগ্নিহোত্রীর ছবি

বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম দিনে ছবিটি মাঝারি ব্যবসা করলেও, দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বক্স অফিসে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি শনিবার ২ কোটিরও বেশি আয় করেছে।

শুক্রবার ছবিটির আয় প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি ছিল। শনিবার ছুটির দিন হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে আয় ২ কোটির বেশি পৌঁছেছে। তবে আগামী কয়েকদিনের আয় নির্ধারণ করবে ছবিটি লম্বা দৌড়ে কতটা এগোতে পারবে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি বক্স অফিসে কেমন রেসপন্স ধরে রাখতে পারে।