ইডেনে বাতিল বিরাটের রাজকীয় জন্মদিনের আয়োজন, হঠাত্‍ কেন এমন সিদ্ধান্ত?

1st November 2023 11:14 am Country News
ইডেনে বাতিল বিরাটের রাজকীয় জন্মদিনের আয়োজন, হঠাত্‍ কেন এমন সিদ্ধান্ত?


পরিকল্পনা ছিল বিরাট সমারোহে পালন করা হবে কোহলির জন্মদিন। সিএবির সেই স্বপ্ন অবশ্য পূরণ হচ্ছে না আগামী ৫ নভেম্বর, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। ইডেনে বিরাট-জন্মদিন উদযাপনের যাবতীয় পরিকল্পনাই বাতিল করা হয়েছে বিসিসিআইয়ের তরফে।বিশ্বকাপে প্রোটিয়া-বধে যেদিন মাঠে নামছে টিম ইন্ডিয়া, সেদিনই ৩৫তম জন্মদিন কিং কোহলির।স্বভাবতই ভারতীয় ক্রিকেট নক্ষত্রের জন্মদিনটাকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল সিএবির তরফে। যে নীল নকশা তৈরি করা হয়েছিল, তাতে বেশ কয়েকটি চমক ছিল। সবচেয়ে বড় চমক ছিল ইডেনের প্রায় সত্তর হাজার গ্যালারির জন্য রাখা হবে 'কোহলি-মুখোশ'। পাশাপাশি বিরাটের জন্য স্পেশাল বার্থডে কেকেরও ব্যবস্থা রাখা হয়েছিল। সেই কেক কাটার মুহূর্তে গোটা গ্যালারি 'বিরাট-মুখোশ' পরে জন্মদিনে শামিল হবে, সেটাই ছিল সিএবির পরিকল্পনা। কিন্তু বোর্ডের তরফে এ ব্যাপারে অনুমতি মেলেনি।সূত্রের খবর, প্রথমত, বিরাটের জন্মদিন পালনে স্বার্থের সংঘাত দেখছে বিসিসিআই। গোটা গ্যালারি বিরাট-উদযাপনে মাতলে সমস্যা হবে বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থার বিপণনে। স্পনসরদের কথা মাথায় রেখেই অনুমতি দিতে নারাজ ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। তাছাড়া দলের কোনও এক ক্রিকেটব্যক্তিত্বের জন্মদিন পালনে এমন আতিশয্যের আয়োজন হোক, চাইছেন না বোর্ড কর্তারা। সেটা বিরাট হলেও নয়। বিশ্বকাপ চলাকালীন এমন ঘটনা ঘটলে তার প্রভাব অন্যরকম হতে পারে, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়ার নয়। ফলে বিশ্বকাপে দলের একতাকে ফোকাসে রেখেই এগোনোর পক্ষপাতী বিসিসিআই।কোহলির জন্মদিনকে কেন্দ্র করে আতশবাজির রোশনাইয়ের কথাও ভাবা হয়েছিল সিএবির তরফে। বিরাটের জন্মদিন সেলিব্রেট করার ইচ্ছাপূরণ না হওয়ায় হতাশ বঙ্গ ক্রিকেটের কর্তারা। তবে যাবতীয় সমারোহ বাতিল হলেও বিরাটের জন্য রাখা হবে জন্মদিনের কেক। তাঁর হাতে বিশেষ স্মারকও দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই কেক ও স্মারক কোহলির জন্য ড্রেসিংরুমে পাঠিয়ে দেওয়া হবে সিএবির পক্ষ থেকে বলেই সূত্রের খবর। সেখানেই সতীর্থদের সঙ্গে জন্মদিন উদযাপন করবেন বিরাট-রাজা।অতঃপর? বিরাট-পরিকল্পনা বাতিল হলেও ক্রিকেট থাকছে। থাকছে ভারত, দক্ষিণ আফ্রিকা দু'দলের দ্বৈরথ।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।