বিশ্বব্যাঙ্কের টাকা থেকে মুখ ফিরিয়ে পাঁচ দেশ

2nd November 2023 10:39 am Global News
বিশ্বব্যাঙ্কের টাকা থেকে মুখ ফিরিয়ে পাঁচ দেশ


চলতি বছরের জুন মাসে মাস্টারকার্ডের প্রাক্তন সিইও অজয় বাঙ্গা প্রথম ভারতীয়-আমেরিকান হিসাবে বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্টের পদে বসেছেন। বিশ্বব্যাঙ্কের চূড়ান্ত লক্ষ্য দারিদ্রমুক্ত পৃথিবী তৈরি করা। ঋণ এবং অনুদানের মাধ্যমে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে উন্নয়নশীল দেশগুলির দারিদ্র কমানো এবং দেশগুলিকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া বিশ্বব্যাঙ্কের অন্যতম লক্ষ্য। বিশ্বের মোট দেশের সংখ্যা ১৯৫টি। কিন্তু বর্তমানে, মোট ১৯০টি দেশের কাছে বিশ্বব্যাঙ্কের সদস্যপদ রয়েছে। ব্রাত্য পাঁচটি দেশ। এই পাঁচটি দেশ হল— উত্তর কোরিয়া, অ্যান্ডোরা, কিউবা, মোনাকো, লিখটেনস্টাইন। কিন্তু কেন বিশ্বব্যাঙ্কের দরবারে জায়গা পায়নি এই পাঁচ দেশ?

এই তালিকায় প্রথমেই রয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার নাম। উত্তর কোরিয়া দীর্ঘ দিন ধরে বদ্ধ সীমান্ত নীতি চালিয়ে যাচ্ছে। আর সেই কারণে বেশির ভাগ আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের দূরে রেখেছে সে দেশের সরকার। উত্তর কোরিয়া এক সময় সোভিয়েত ছত্রছায়ায় ছিল। তার পর থেকেই বাইরের কোনও মদত ছাড়া স্বয়ংসম্পূর্ণ ভাবে উন্নত হওয়ার লক্ষ্য নিয়ে তারা কাজ করে চলেছে বলে উত্তর কোরিয়ার দাবি। আর সেই কারণেই না কি নিজেদের বিশ্বব্যাঙ্কের সাহায্য থেকে সরিয়ে রেখেছে তারা। 

এই তালিকায় নাম থাকা দ্বিতীয় দেশ অ্যান্ডোরা। মাত্র ৪৭ বর্গ কিলোমিটার জুড়ে তৈরি এই দেশের জনসংখ্যা ৭৭ হাজার। ফ্রান্স এবং স্পেনের বিচারব্যবস্থা চলে অ্যান্ডোরাতে। ফ্রান্স এবং স্পেন—উভয়ই বিশ্বব্যাঙ্কের সদস্য। বিশ্বব্যাঙ্কের যে কোনও আর্থিক নীতি, যা স্পেন ও ফ্রান্সকে প্রভাবিত করে তা স্বাভাবিক ভাবে অ্যান্ডোরাকেও প্রভাবিত করে। সম্ভবত সেই কারণেই এই দেশের কাছে আলাদা করে বিশ্বব্যাঙ্কের সদস্যপদ নেই। উত্তর কোরিয়ার মতো, কিউবাও দীর্ঘ দিন ধরে কমিউনিস্ট শাসনের অধীনে। দেশটি প্রতিবেশী এবং বেশির ভাগ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈদেশিক সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বরাবরই অনিহা প্রকাশ করে এসেছে। কিউবার অর্থনীতি কঠোর ভাবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত। অ্যান্ডোরার মতো মোনাকোও একটি ছোট দেশ। আয়তনে মোনাকো পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। অতীতে ফ্রান্সের অধীনে থাকা এই দেশ দীর্ঘ সংগ্রামের পর ১৯৯৩ সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। তবে সেখানে এখনও বহাল রয়েছে রাজতন্ত্র।

তবে মোনাকোর অর্থনীতি ফরাসি অর্থনীতির সঙ্গে সংযুক্ত। আর সেই কারণে আলাদা করে এই দেশের কাছে বিশ্বব্যাঙ্কের সদস্য পদ নেই বলে মনে করা হয়। লিখটেনস্টাইনও একটি ছোট দেশ। এই দেশের জনসংখ্যা ৪০ হাজারের কাছাকাছি। জনসংখ্যা কম হওয়ার কারণে এই দেশের মাথাপিছু আয়ের পরিমাণ অনেক বেশি। বিশ্বব্যাঙ্কের পরিবর্তে ছোট এই দেশটি অর্থনীতির জন্য সুইৎজ়ারল্যান্ডের সঙ্গে চুক্তিতে রয়েছে। যে কারণে আর্থিক দিক দিয়ে তারা অন্য কোনও আন্তর্জাতিক সংস্থার উপর ভরসা রাখেনি।

বিশ্বব্যাঙ্কের সদস্য নয়, এমন তালিকায় স্বশাসিত দ্বীপ‘রাষ্ট্র’ তাইওয়ানও রয়েছে। বিশ্বব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, তাইওয়ান নিজেদের আলাদা রাষ্ট্র বলে দাবি করলেও, বিশ্ব উন্নয়ন সূচকের ক্ষেত্রে এটি আলাদা দেশ হিসেবে তালিকাভুক্ত নয়। আর সেই কারণেই বিশ্বব্যাঙ্কের সদস্যপদ পায়নি তাইওয়ান। বিশ্বব্যাঙ্ক হল একটি বহুপাক্ষিক আর্থিক সংস্থা যা ১৯৪৫ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত দেশগুলিকে পুনর্গঠনের জন্য ১৯৪৪ সালে ‘ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (আইবিআরডি)’ প্রতিষ্ঠিত হয়। আইবিআরডির উদ্দেশ্য ছিল ঋণ প্রদানের মাধ্যমে যুদ্ধবিদ্ধস্ত দেশগুলিকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা। পরে ‘ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)’ সংস্থার সঙ্গে আইবিআরডি জোট বেঁধে বিশ্বব্যাঙ্ক তৈরি হয়। বিশ্বব্যাঙ্কের সদস্য হওয়ার জন্য, একটি দেশকে প্রথমে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) যোগদান করতে হয়।





Others News

ইরান-ইসরায়েল যুদ্ধ ও বৈশ্বিক সংকট |

ইরান-ইসরায়েল যুদ্ধ ও বৈশ্বিক সংকট |


বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বড় খবর হলো ইরান এবং ইসরায়েলের মধ্যে শুরু হওয়া প্রত্যক্ষ সংঘাত। গত কয়েকদিন ধরে চলা পাল্টাপাল্টি হামলার পর আজ পরিস্থিতি এক নতুন এবং ভয়াবহ মোড় নিয়েছে। বিশ্বজুড়ে সংবাদমাধ্যমগুলোর শিরোনামে এখন শুধুই মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা।

১. ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু

আজকের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর হলো ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিমানি-র মৃত্যু। ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে ইরান নিশ্চিত করেছে। তেহরানের পক্ষ থেকে একে "শহীদত্ব বরণ" হিসেবে অভিহিত করা হয়েছে এবং এর কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করা হয়েছে।

২. উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা

আজ ভোরে কাতারের রাজধানী দোহায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের আকাশে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখে দেওয়ার সময় ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। এর ফলে পুরো উপসাগরীয় অঞ্চলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

৩. ইসরায়েলে পাল্টা আঘাত

ইরানও হাত গুটিয়ে বসে নেই। তেল আবিবের নিকটবর্তী রামাত গান এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইরান দাবি করেছে, তারা অত্যাধুনিক 'ক্লাস্টার ওয়ারহেড' ব্যবহার করে এই পাল্টা হামলা চালিয়েছে।

৪. বৈশ্বিক প্রভাব ও জ্বালানি বাজারে অস্থিরতা

এই যুদ্ধের প্রভাব ইতোমধ্যেই বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে।

  • জ্বালানি সংকট: হরমুজ প্রণালী (Strait of Hormuz) কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে।

  • দক্ষিণ এশিয়া: শ্রীলঙ্কায় জ্বালানি সাশ্রয়ে ইতোমধ্যেই ৪ দিনের কর্মদিবস ঘোষণা করা হয়েছে। ভারতেও রান্নার গ্যাস (LPG) সরবরাহে টান পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

৫. বিশ্বশক্তির অবস্থান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী মুক্ত করতে যুক্তরাষ্ট্র একাই সক্ষম এবং এ কাজে ন্যাটোর সহায়তার প্রয়োজন নেই। অন্যদিকে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে ইউক্রেন যুদ্ধ থেকে বিশ্বের নজর সরে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলেনস্কি।


দ্রষ্টব্য: পরিস্থিতি অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির আহ্বান জানালেও আপাতত শান্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।