কোথায় হল শাহরুখের জন্মদিনের পার্টি, কারা ছিলেন আমন্ত্রিত, কেন এতো গোপনীয়তা?

3rd November 2023 9:28 am Country News
 কোথায় হল শাহরুখের জন্মদিনের পার্টি, কারা ছিলেন আমন্ত্রিত, কেন এতো গোপনীয়তা?


বাদশাহের জন্মদিন বলে কথা। গতকাল দিনভর বলিপাড়ায় হইহই কাণ্ড। কিন্তু কিছুতেই কেউ প্রকাশ্যে আনলেন না কোথায় হচ্ছে সেই মেগা ইভেন্ড। সকালের পর সন্ধেবেলা একবার দেখা গিয়েছিল কিং খানকে মন্নতের সামনে অনুরাগীদের দেখা দিতে।গতকাল সকাল থেকেই বলিপাড়ায় চর্চার অন্যতম বিষয় ছিল শাহরুখ খোনর জন্মদিনের পার্টি।আগের দিন মধ্যরাতে পরিবারের কয়েকজনকে নিয়ে ডিনারে মিডনাইট সেলিব্রেশন সেরে ফেলেছিলেন শাহরুখ। কিন্তু আসল শো ছিল সন্ধেবেলায়। মেগা জন্মদিেনর পার্টির আয়োজন করেছিলেন তিনি।শাহরুখ খোনর জন্মদিনের পার্টি িনয়ে চরম গোপনীয়তা ছিল বলিপাড়ায়। আমন্ত্রিতদের ছবি তোলা বা ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার অনুমতি ছিল না। এমকী কোথায় পার্টি হচ্ছে সেটা জানানোর অনুমতিও ছিস না। কোনও পাপারাত্‍জিকে ধারে কাছে ঘেসতে দেওয়া হয়নি সেই পার্টিতে। কেন এতো গোপন করা হল শাহরুখের ৫৮ তম জন্মদিনের সেলিব্রেশন তা িনয়ে জল্পনা চলছে।এরই মধ্যে দু একটি ছবি ফাঁস হয়ে গিয়েছে। করিনা কাপুর এবং করিশ্মা কাপুর যে আমন্ত্রিত ছিলেন সেই অনুষ্ঠানে সেটা জানা গিয়েছে। কারণ করিনা এবং করিশ্মা ২ জনেই তাঁদের ইনস্টা স্টোরিতে পার্টি লুকের ছবি শেয়ার করেছেন। করিনা কাপুর শেয়ার করেছেন গার্ল গ্যাংয়ের ছবি। যাতে অমৃতা আরোরা এবং তিনি তো রয়েইছেন। রয়েছেন করিশ্মা কাপুরও। দুই বোনে কালো এবং সাদা দুই কম্বিনেশনের পোশাক পরেছিলেন।প্রসঙ্গত উল্লেখ্য শাহরুখ খোর জন্মদিেনর দিন তাঁর ম্যানেজার পুজা দদলানিরও জন্মদিন ছিল। অর্জুন কাপুরও আমন্ত্রিত ছিলেন এই অনুষ্ঠানে। তিনিও পার্টির লুকের ছবি শেয়ার করেছেন। শাহরুখ খানের বছর বলে মনে করা হচ্ছে। কারণ পর পর দুটো ছবি মেগা হিট করেছে। পাঠান এবং জওয়ান। জন্মদিেনর দি আবার তিন নম্বর ছবির টিজার রিলিজ করেছেন তিনি।রাজকুমার হিরানীর সঙ্গে প্রথম ছবি করছেন শাহরুখ খান। ডাঙ্কিতে শাহরুখ খান ছাড়াও রয়েছেন তপসী পান্নু, ভিকি কৌশল। এই প্রথম বলিউডের এই দুই তারকার সঙ্গে অভিনয় করছেন তিনি। লন্ডনে বেআইনি অনুপ্রবেশ নিয়েই তৈরি হয়েছে গল্পটি।

 


 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।