তালিকাতে থাকল এমন ছবিগুলি যা না দেখলেই নয়

14th November 2023 4:31 pm Country News
 তালিকাতে থাকল এমন ছবিগুলি যা না দেখলেই নয়


আজ শিশু দিবস (Children's day 2023)। আর এই দিনটায় আপনি আপনার সন্তানকে একটা উপহার দিতেই পারেন। তাহল, সপরিবারে মিলে উপভোগ করতে পারেন ছোটদের ছবি। কচিকাচারাতো উপভোগ করবেই। আপনিও ঘুরে আসতে পারবেন আপনার ছোটবেলায়। ছেলের জন্মদিনটা খুব সুন্দর করে উদযাপন করতেন সত্যজিৎ রায়। জন্মদিনে আসত সন্দীপ রায়ের বন্ধুরা। ছোটবেলায় কচিকাচাদের রায় পরিবার দেখাতো ছোটদের ছবি। এটাই ছিল তাঁদের অন্যতম বড় উপহার। 'আমাদের কথা' বইটিতে এই সুন্দর মুহূর্তটি বর্ণনা করেছেন সত্যজিত রায়ের স্ত্রী, খোদ বিজয়া রায়। সত্যজিত রায় পরিচালিত 'আগন্তুক', 'পথের পাঁচালি', 'অপরাজিত' এই প্রতিটি ছবিই ছোটদের জন্য খুব সুন্দর উপহার হতে পারে। তবে তার তৈরি আরও একটি ছবি আছে। যা রীতিমত মনে দাগ কেটেছিল। যে সামাজিক আবহে, ছবিটি মুক্তি পেয়েছিল, সেসময় ফিল্ম ক্রিটিকদের মুখে শোনা গিয়েছিল, ছোটদের ছবিতে বড়দের জন্যও বার্তা দিয়েছেন সত্যজিত রায়। ছবিটির নাম 'হীরক রাজার দেশে।' 

 

'উড়ান' ছবিটি বয়ঃসন্ধিকালের চড়াই উতরাইকে তুলে ধরে। মা ছাড়া বড় হয়ে ওঠা, বাবার নতুন সম্পর্ক ঠিক কীভাবে প্রভাব ফেলতে পারে, তা অবশ্যই শিক্ষনীয় অভিভাবকদের জন্য। তার পাশাপাশি ভাই-ভাইয়ের সম্পর্ক যে কতটা গভীর তা ঠাহর করা যায়।'নীল বাত্তে সন্নাটা' একটি দুর্দান্ত ছবি। ২০১৬ সালে ছবিটি মুক্তি পায়। এই ছবিটি মা এবং মেয়ের গল্পকে ঘিরে তৈরি হয়েছে। যেখানে মা তার মেয়েকে লেখাপড়া শিখিয়ে জীবনে সফল করতে চান এবং এর জন্য তিনি বাড়িতে কাজ করেন।কিন্তু মেয়ে চায় সে তার মায়ের পথেই এগোতে। ছবিতে, মা তার মেয়ের বুজে আসা স্বপ্নগুলিকে প্রাণ ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন।

 

'চিল্লার পার্টি' ছবিটিও বেশ সুন্দর। এই ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি এবং বিকাশ ভ্যল।শিশুরা যে অন্য কারো থেকে কিছু কম নয়, সেই গল্প শুনিয়েছে ছবিটি।স্ট্যানলি কা ডাব্বা ছবিটিও মন ভরিয়ে দেয়। শুধু বিনোদনই দেয় না, বেশ আবেগঘনও বটে। 'স্ট্যানলি কা ডাব্বা' পরিচালনা করেছেন অমল গুপ্তে। ছবিটিতে একটি শিশুর গল্প দেখানো হয়েছে। টিফিন নিয়ে বেশ সুন্দর একটা মুহূর্তে আপনাকে নস্টালজিক করে তুলবে।

আই অ্যাম কালাম' ছবিটিও প্রশংসার দাবি রাখে। এই ছবিটি আপনি আপনার সন্তানকে দেখাতে পারেন। ছবিটি ২০১১ সালে মুক্তি পেয়েছে। এই ছবিটিতেও একটি শিশুর গল্প বলা হয়েছে। যে পড়াশুনা করে। তার পরিবারের জন্য কিছু করতে চায়।'মাসুম' ছবিটি ১৯৮৩ সালে মুক্তি পায়। নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, সুপ্রিয়া পাঠক এবং যুগল হংসরাজ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।'যযন্তরম মমন্তরম' ছবিটিও প্রশংসার দাবি রাখে। এই ছবিতে জাভেদ জাফরি অভিনয় করেছিলেন। ২০০৩ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পরিচালনা করেছিলেন সৌমিত্র রানাডে।২০০০ সালের পর খুব কমই শিশুদের নিয়ে ছবি তৈরি হয়েছে। যেকটি তৈরি হয়েছে, তার মধ্য়ে অন্যতম আমির খানের,' তারে জামিন পর'। বহু বার দেখার পরেও ফুরোবে না





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।