কাজ শুরু করলেই বেতন ৭৫ হাজার নিয়োগ করছে NHAI দেখুন কীভাবে আবেদন করবেন

2nd December 2023 10:52 pm Country News
কাজ শুরু করলেই বেতন ৭৫ হাজার নিয়োগ করছে NHAI দেখুন কীভাবে আবেদন করবেন


বছর শেষে কর্ম সন্ধানীদের জন্য বড় সুখবর। NHAI সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্প্রতি এই সংস্থা প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। কোন পদে হবে কর্মী নিয়োগ? আবেদনের যোগ্যতা কী? নূন্যতম শিক্ষাগত যোগ্যতাইবা কত?এই সংক্রান্ত বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে।NHAI হল কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। এই সংস্থা কর্মী নিয়োগ করতে চলেছে অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইজার পদে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদের সংখ্যা ১টি।যোগ্যতা: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের নিয়োগ করা হবে এই পদে। রেভিনিউ বিভাগে ন্যূনতম ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন করা যাবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইজার পদে কাজ করার অভিজ্ঞতা থাকলেও এই পদে আবেদন করা যাবে। ল্যান্ড অ্যাকুইজ়িশন সংক্রান্ত বিষয়ক অবসরপ্রাপ্ত কর্মীরা এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করা হবে চুক্তির ভিত্তিতে।  আরোও পড়ুন: এক্কেবারে ফ্রি সার্ভিস! এবার গ্যাস সিলিন্ডারের সঙ্গে পাবেন মুদি দোকানের জিনিসপত্রও। বেতন: বিজ্ঞপ্তি অনুযায়ী মাসিক বেতন ৫০ থেকে ৭০ হাজার টাকা। বয়স: সর্বোচ্চ ৬৫ বছর বয়সের ব্যক্তিরা এই পদে আবেদনের জন্য।আবেদন পদ্ধতি: অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। সংস্থার ওয়েবসাইটে ভিজিট করে নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে।নথি: আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো। আবেদনের শেষ তারিখ: ১৩.১২.২০২৩





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।