পাকিস্তানের অভিনেত্রী হানিয়ার সঙ্গে প্রেম বাদশার, ভারত থেকে কোন উপহার নিয়ে গেলেন গায়ক

4th December 2023 11:05 pm Entertainment
পাকিস্তানের অভিনেত্রী হানিয়ার সঙ্গে প্রেম বাদশার, ভারত থেকে কোন উপহার নিয়ে গেলেন গায়ক


গত কয়েক মাসে একাধিক নায়িকার সঙ্গে বাদশার প্রেমের খবর শোনা গিয়েছে। কখনও পঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে প্রেমের গুঞ্জন, কখনও আবার বলি অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের হাত ধরে ঘুরে বেড়ানোর ভিডিয়ো এসেছে প্রকাশ্যে। এ বার একেবারে দেশ ছাড়িয়ে প্রতিবেশী রাষ্ট্রে নাকি মনের মানুষ খুঁজে পেয়েছেন গায়ক। পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নাকি সম্পর্কে জড়িয়েছেন বাদশা। জুটিতে দুবাইতে উড়ে গিয়েছেন। সেখানেই একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। বেশ কিছু ছবি পোস্ট করেছেন হানিয়া নিজের সমাজমাধ্যমের পাতায়। পাকিস্তানি বান্ধবীর জন্য ভারত থেকে কী নিয়ে গেলেন বাদশা?

তিনি ও বাদশা যে চুটিয়ে মজা করছেন দুবাইয়ে, ছবিগুলি যেন তারই প্রমাণ। অভিনেত্রী তাঁদের ছবির ক্যাপশনে লিখেছেন, ‘‘যখন দুটো বাচ্চা কেনাকাটা করতে বের হয়।’’ নিজেদের দুবাই ভ্রমণের অগণিত ছবি পোস্ট করেছেন হানিয়া। সেখানেই আবছা আবছা দেখা যাচ্ছে একগুচ্ছ মিষ্টি প্যাকেট। শোনা যাচ্ছে, ভারত থেকে মাইসুরু পাক মিষ্টি নিয়ে গিয়েছেন বাদশা।





Others News

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’


দ্য বেঙ্গল ফাইলস' বক্স অফিস কালেকশন: দ্বিতীয় দিনে সামান্য উন্নতি, ২ কোটির বেশি আয় করল বিবেক অগ্নিহোত্রীর ছবি

বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম দিনে ছবিটি মাঝারি ব্যবসা করলেও, দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বক্স অফিসে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি শনিবার ২ কোটিরও বেশি আয় করেছে।

শুক্রবার ছবিটির আয় প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি ছিল। শনিবার ছুটির দিন হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে আয় ২ কোটির বেশি পৌঁছেছে। তবে আগামী কয়েকদিনের আয় নির্ধারণ করবে ছবিটি লম্বা দৌড়ে কতটা এগোতে পারবে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি বক্স অফিসে কেমন রেসপন্স ধরে রাখতে পারে।