বিয়েবাড়ি যাওয়ার আগে স্যালন ছুটতে হবে না, হালুয়ার এক উপকরণেই ত্বকের জেল্লা ফিরবে।

6th December 2023 10:08 pm Country News
বিয়েবাড়ি যাওয়ার আগে স্যালন ছুটতে হবে না, হালুয়ার এক উপকরণেই ত্বকের জেল্লা ফিরবে।


শীত পড়তে না পড়তেই ত্বকের জেল্লা উবে গিয়েছে। ত্বক কেমন যেন নিষ্প্রাণ হয়ে গিয়েছে। এ দিকে অফিস থেকে ফিরেই বন্ধুর বিয়েতে যেতে হবে। হাতে সময় কম। তাই সালোঁয় গিয়ে ঘণ্টা দুয়েক সময় কাটানো যাবে না। মেকআপ করে মুখের খুঁত ঢাকতেই পারেন। কিন্তু সমস্যা হল, মুখের মৃতকোষ। মেকআপের পুরু স্তর দিয়েও যা সহজে ঢাকা যায় না। এমন সমস্যা থেকে রেহাই দিয়ে পারে সুজি দিয়ে তৈরি ফেসপ্যাক। মাঝেমধ্যেই সুজি দিয়ে হালুয়া, উপমা তৈরি করেন। সুতরাং খুঁজলেই হেঁশেলে পাওয়া যাবে। আর কী কী লাগবে এই প্যাক তৈরি করতে?

সুজি: ২ টেবিল চামচ

 

মধু: ১ টেবিল চামচ

 

টক দই বা ইয়োগার্ট: ১ টেবিল চামচ

 

লেবুর রস: কয়েক ফোঁটা

পদ্ধতি:

 

১) প্রথমে হালকা কোনও ফেসওয়াশ দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন।

 

২) তার পর চাইলে মুখে একটু গরম জলের বাষ্প নিতে পারেন। মুখের ছোট ছোট ছিদ্রগুলিতে জমে থাকা তেল, ধুলো-ময়লা সহজেই বেরিয়ে আসবে।

 

৩) এ বার সুজির প্যাক মুখে মেখে নিন। গলায়, হাতে বা ঘাড়েও মাখতে পারেন।

 

৪) এ বার ১৫ থেকে ২০ মিনিট চুপ করে শুয়ে বা বসে থাকুন। এই সময়ে কোনও কাজ না করতে পারলেই ভাল।

 

৫) সুজির প্যাক পুরোপুরি যাতে শুকিয়ে না যায়, সেই দিকে খেয়াল রাখুন।

 

৬) এ বার দুই হাতের তালু জলে ভিজিয়ে নিয়ে, হালকা ভাবে ঘষতে থাকুন।

৭) মিনিট দুই পর ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন।

 

৮) নরম তোয়ালে বা সুতির কাপড় দিয়ে শুকনো করে মুখ মুছে নিন।

 

৯) তার পর ত্বকের ধরন অনুযায়ী, ভাল কোনও ময়শ্চারাইজ়ার মেখে নিন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।